1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন!

কলাপাড়ায় পিকআপের ধাক্কায় দোকান কর্মচারী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় বেপরোয়া পিকআপ কেড়েনিল আবু ইউসুফ (৭০) নামে এক মুদি কর্মচারীর প্রান। শনিবার (৪ জানুয়ারী) সকাল ৮ টার দিকে ঢাকা কুয়াকাটা মাহাসড়কের শেখকামাল সেতু উত্তরপার কলাপাড়া অংশে এমন ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই চালক মো.সবুজ কাজীকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ।

পরিবারের পক্ষ থেকে ও প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক মাহবুব জানান,মৃত ইউসুফ প্রতিদিনের ন্যায় আজ সকালে বাইসাইকেল যোগে বাসা থেকে পৌর শহরের দিকে রওনা হয়। এরপর ঘটনাস্থল ঢাকা কুয়াকাটা মহাসড়কের শেখকামাল সেতু পার হয়ে পৌরশহরের দিকে ঢুকতে যাচ্ছিলেন। এমন সময় মহিপুর থেকে ছেড়ে আসা পটুয়াখালী গামী একটি মাছ ভর্তি পিকআপ দ্রুত গতিতে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতাল,সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল (শেবাচিমে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য মৃত ইউসুফ হাওলাদার কলাপাড়ায় সত্তার মুদির দোকানের কর্মচারী ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত তাহের হাওলাদার।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম বলেন’ মৃত ব্যক্তির লাশ বরিশাল শেরে বাংলা মেডিকেলে রয়েছে। ঘটনার পরপরই আমরা চালককে আটক করেছি। মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved