1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার

সোমভাগ ইউ.পি. বাজার বণিক সমিতি এর উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল ২০২৫ইং

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ Time View

তোফায়েল আহমেদ, ধামরাই প্রতিনিধি (ঢাকা)

৪ জানুয়ারি, (শনিবার) ঢাকা জেলা ধামরাই উপজেলা সোমভাগ ইউনিয়ন পরিষদ বাজার বণিক সমিতির উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলহাজ্ব জনাব মোঃ আফসার উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন। তিনি বলেন সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। আমরা সবসময় আপনাদের পাশেই আছি। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাকে ধরিয়ে দিবেন। এ সময় তিনি সকলে নিকট দোয়া চান। মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন এর পরিচালক ও বাইপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বিন সাইদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া সাভার এর চারাবাগ মাদ্রাসার পরিচালক, হযরত মুফতি ফুরকান আহমদ ও সোম ভাগ ইউনিয়ন পরিষদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম, হাফেজ মাওলানা মুফতি আব্দুল মালেক ধর্মপুরী। মাহফিলের বক্তারা মুসলিম উম্মাহর ভাতৃত্ব, জীবন বিধান, রাষ্ট্রীয় দিকনির্দেশনা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং দুনিয়া ও আখেরাতের নাজাতের পথ নিদর্শন সম্পর্কে আলোচনা করেন।মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সামসুল ইসলাম, জনাব মোঃ রাকিবুর রহমান খান, জনাব মোঃ ফরহাদ হোসেন, জনাব মোঃ আবুল হোসেন, জনাব মোঃ ফারুক হোসেন, জনাব মোঃ সোহিলুর রহমান, জনাব মোঃ আব্দুর রহমান সহ এলাকার ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved