1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Title :
লন্ডনে হুংকার, বাংলাদেশে প্রতিধ্বনি – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য জান্নাতুল ফেরদৌস মিস্টি মানুষের উস্কানিতে কারও বিরুদ্ধে মামলা করতে যাবেন না, তাহলে পরবর্তীতে আপনিই বিপদে পড়বেন- এ্যাডঃ আবদুল্লাহ আল নোমান ৮৭ লাখ টাকা প্রতারণা মামলায় বাউফলের দাসপাড়া দাখিল মাদ্রাসা শিক্ষক মাসুম বিল্লাহ গ্রেপ্তার আমতলীতে বজ্রপাত রোধে ‘সবুজ ছায়া ‘যুব সংগঠনের উদ্যোগে শতাধিক তালের বীজ রোপণ জ্বালানি সংকটের স্থায়ী সমাধান খুঁজছে সরকার – মাওলানা শামীম বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৬০০ বস্তা চাল নিয়ে ট্রাক দুর্ঘটনা! সরকারকে বেকায়দায় ফেলতে অদৃশ্য ষড়যন্ত্র চলছে – মাওলানা শামীম ভুয়া “মেজর” ও “এসপি”র ভয়ংকর ফাঁদ! নওগাঁ জেলার পোরশায় নকল নবীস আমির উদ্দিন বাবু সাময়িক বরখাস্ত

মোটরসাইকেল বহর নিয়ে নিজ গ্রামে পা রাখলেন প্রবাসী বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ২৩২ Time View

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরের দেওড়া গ্রামে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হয়ে দেশে ফিরেছেন প্রবাসী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান (বাদল)। দেশে ফিরার খবর পেয়ে খুশিতে ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে মোটরসাইকেল বহর নিয়ে এগিয়ে যান এলাকাবাসী। পরে প্রবাসী বিএনপি নেতাকে নিয়ে বিভিন্ন সড়কে শো-ডাউন করেন স্থানীয়রা। এসময় উপজেলার কোড়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এই নেতা। পরে নিজ গ্রামের দেওড়া বাজারে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রবাসী বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন যাবত তিনি প্রবাসী বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরায় বিএনপির আহবায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। দেশে ফিরে এলাকাবাসীর ভালবাসায় মুগ্ধ হয়েছেন। এছাড়া তিনি বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠানসহ সকল ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। উপজেলার সকল সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাড়াতে চান। অধিকার আদায়ে সাধারণ মানুষের হয়ে কথা বলতে চান । সু-সংগঠিত সমাজ গড়তে এবং সামাজিক উন্নয়ন মূলক কাজে অগ্রসর হবেন বলেও জানান।

এসময় উপস্থিত ছিলেন, বানাইল ইউনিয়নের বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved