1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে টিআইবি ও সনাকের মানববন্ধন ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ বিলবোর্ড ঝুলিয়েও নিজেই যখন পাউবোর ‘দুর্নীতির গডফাদার’! রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু ঐ হারামি বন্ধু আমার বউ নিয়ে পালাইছে, আমি ওর বউ বিয়ে করে আনছি! মতিঝিল শাপলা চত্বরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গু*লি করে ১৭ হাজার ডলার ছি*নতাই! বরগুনা কেওরাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাত্র-জনতা হত্যা মামলা,নারী কেলেঙ্কারি,ক্ষমতার অপব্যবহার: অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে না কেন?

প্রথম শ্রেনীর পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন। বর্জ্য ফেলা হচ্ছে নদীতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২৬৮ Time View

মোঃ মনিরুল ইসলাম, আমতলী( বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনায় ১৯৯৮ সালে স্থাপিত আমতলী পৌরসভা। ২৭ বছরেও হয়নি পৌরসভার ডাম্পিং স্টেশন। নদীতে ফেলা হচ্ছে বর্জ্য।

২০১৫ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। প্রায় ৭.৭৫ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় তেতএিশ হাজারের অধিক মানুষের বসবাস।

এ পৌরসভায় প্রতিদিন গড়ে প্রায় ১৬টন বর্জ্য তৈরি হয়। অথচ এই বর্জ্য অপসারণে নেই আধুনিক কোনো ব্যবস্থা। স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন না থাকায় খোলা জায়গাসহ শহরের খাল ও নদীতে ফেলা হয় এসব বর্জ্য। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলায় বাণিজ্যিক ও আবাসিক এলাকায় বসবাসকারীদের দুর্গন্ধ এখন নিত্যসঙ্গী।

এছাড়া ময়লার ভারে খালের বেশিরভাগ স্থান দিয়ে মরা খালে পরিণত হয়েছে। পাশাপাশি দূষিত হচ্ছে খালের পানি। পৌর শহরে বাস করা অনেকেই গোসলসহ গৃহস্থালি কাজে এই দূষিত পানি ব্যবহার করছেন। এতে করে শহরবাসীর মধ্যে ছড়াচ্ছে রোগ-জীবাণু। এ নিয়ে পৌরবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

তবে কর্তৃপক্ষের দাবি, তারা জমির অভাবে স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপন করতে পারছেন না। পৌর শহরের কাঁচা বাজারের ব্যবসায়ী আবুল কালাম,সোহেল ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন খালে বর্জ্য পদার্থের দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসে।

পৌরসভার চার নম্বর ওয়ার্ডের স্ব মিল সড়ক এলাকার বাসিন্দা মো. রিয়াজ , মোঃ নাজিম বলেন,অমল পালের টলার ঘাটে আবাসিক এলাকা ও সড়কের পাশের ময়লা আবর্জনা ঘাট দিয়ে নদীতে ফেলে রাখে। ওই ময়লার দুর্গন্ধে নদীর পানি দূষিত হচ্ছে এবং ঘাটে চলাচলকারীরা সাধারন মানুষ অতিষ্ঠ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. তেংমং বলেন, বর্জ্য-আবর্জনাযুক্ত পানি ব্যবহারে মানুষের রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। এছাড়া উন্মুক্ত স্থানে বর্জ্য থেকেও একই রকম ঝুঁকি থাকে।

উপজেলা কৃষি কর্মকর্তা ঈসা জানান, ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে নাগরিক সেবার পাশাপাশি পৌর কর্তৃপক্ষ তাদের ময়লা-আবর্জনাকে সম্পদে পরিণত করতে পারে। তাদের সংগৃহীত বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন করা সম্ভব।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মজিবুল হায়দার জানান, ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য জমি বরাদ্দ নেয়ার চেষ্টা চলছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম জানান, ডাম্পিং জোনের জন্য সরকারি জায়গা খুঁজতেছি এখন পর্যন্ত তা পাওয়া যায়নি। জায়গা প্রাপ্তি সাপেক্ষে ডাম্পিং জোন স্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved