1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন!

ক্যাপিটাল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫৩ Time View

হাকিকুল ইসলাম খোকন

ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত এসব ব্যক্তিদের ক্ষমা করে দেয়া হয়েছে। ২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার জন্য ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালায়। খবর রয়টার্স

ট্রাম্প বলেন, ‘তারা আজ রাতে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ঘুরে বেড়াবে। এটাই আমাদের প্রত্যাশা।’ এছাড়া এ ঘটনায় অভিযুক্ত ৬ আসামির সাজাও কমানোর কথা জানান ট্রাম্প।

নির্বাচনের আগে সমর্থকদের কাছে টানতে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এবার তিনি তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। ২০২০ সালের নির্বাচনে জয়ী হন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল পাল্টে দিতে চেষ্টা করেন ট্রাম্প। ফলে তার উগ্র সমর্থকরা ক্যাপিটাল হিলে দাঙ্গা শুরু করে। এ ঘটনায় অনেককে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

কারাদপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এখন ট্রাম্পের পদক্ষেপের অপেক্ষায় আছেন। কারণ তার আদেশ পেলে সোমবারই অনেককে ছেড়ে দেয়া হতে পারে।

২০২১ সালে ট্রাম্পের এক জালাময়ী বক্তব্যের পরই তার দলের হাজার হাজার নেতাকর্মী ক্যাপিটাল হিলে পুলিশের ব্যারিকেট ভেঙে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময়ে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য বৈঠকে বসা আইনপ্রণেতা ও ট্রাম্পের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আত্মরক্ষার জন্য পালাতে বাধ্য করে।

২০ জানুয়ারি (সোমবার) শপথ গ্রহণের পর দেয়া বক্তৃতায় যুক্তি দেখিয়েছেন যে ক্যাপিটাল হিলের ঘটনায় আইনের মারপ্যাচে ১৬০০ জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তিনি তাদেরকে বন্দি বলেও উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved