1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Title :
আমতলীতে টানা তিনদিন বৃষ্টিতে, বিপন্ন জনজীবন!৩ নং সতর্ক সংকেত! নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে বিএনপি নেতার নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ! একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে! বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয় 

প্রসঙ্গ : বাংলা একাডেমি পুরস্কার, দেয়া হোক অনলাইন পাঠক জনপ্রিয়তার আয়োজন করে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৩৮৯ Time View

অথই নূরুল আমিন

বাংলা একাডেমি প্রতিবছরই দশ ক‍্যাটাগরির পুরস্কার দেয়া হয়ে থাকে। এবং পুরস্কার ঘোষণা করার পর কয়েক বছর ধরেই বিভিন্ন বিতর্ক চলছে। কখনও সম্পূর্ণ অযোগ্য লেখক বা গবেষক পুরস্কার পেয়ে থাকেন। আবার কোন লেখক পুরস্কার পাওয়ার পরও গ্রহণ করতে অস্বীকার বা অস্বীকৃতি জানান।
এরকম অবস্থায় বাংলা একাডেমির পুরস্কারটার মান যেমন বিতর্কিত হচ্ছে। তেমনি একজন লেখক পুরস্কার পাওয়ার পরেও তিনি সমাজে খুব গ্রহণযোগ্য হচ্ছেন না।
এরকম জরাজীর্ণ অবস্থান থেকে বাংলা একাডেমি বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছি। যে দশ ক‍্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করে। সেইসব ক‍্যাটাগরির উপরে দেশে বিদেশে অসংখ্য পাঠক রয়েছেন। আমি মনে করি অনলাইন ভিত্তিক পাঠক জরিপ করার উপরে পুরস্কার ঘোষণা করলে তেমন সমস্যা থাকে না।

যেখানে বাংলা একাডেমির সদস্য পদ লাভ করতে একজন লেখককে পনেরোটা ধাপ পেরিয়ে যাওয়ার পরেও মোটা অংকের ঘুষ দিতে হয় অনেককেই। সেখানে পুরস্কার ঘোষণার ক্ষেত্রে ঘুষ প্রথাটি এখানে নেই। এরকম বিষয়টি সহজে মেনে নেব কি করে?

পুরস্কারের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেলে বাংলা একাডেমির জন‍্য আরো ভালো হয়। এবং আরো জনপ্রিয় হবে বাংলা একাডেমি। সেটা হলো পুরুষেরা দশ ক‍্যাটাগরিতে দশজন। এবং নারীদের বেলায় পাঁচ ক‍্যাটাগরিতে পাঁচজন। আলাদা আলাদা ভাবে পুরস্কার দেবার এমন পন্থা অবলম্বন করলে। আমি মনে করি বাংলা একাডেমির যেমন বাড়বে সুনাম। তেমনি বাড়বে একাডেমির কর্ম পরিকল্পনা। বাংলা একাডেমির সাফল্য কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved