1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান

চিলাহাটিতে দুইদিনব্যাপী জুলাই স্মৃতি শিক্ষামেলার শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ Time View

তপন দাস,

নীলফামারী নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে স্বপ্নতরী লাইব্রেরির উদ্যোগে দুইদিন ব্যাপী জুলাই স্মৃতি শিক্ষা মেলা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩০শে জানুয়ারী চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্ন তরী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নতরী লাইব্রেরী আয়োজনে শিক্ষা মেলাটির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,‌ সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় সাধারণ শিক্ষার্থীদের অংশ গ্রহণের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলগুলোতে উন্নত নগর পরিকল্পনা, সূর্যকে কাজে লাগিয়ে কারখানা পরিচালনা, হাসপাতালের সেবার মানোন্নয়ন বৃদ্ধি সহ বিজ্ঞান ও প্রযুক্তির নানান ধরনের প্রকল্পের চিত্র প্রদর্শন করা হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্মৃতিকথা সম্পর্কিত ছড়া ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। এবং জুলাই বিপ্লবে নিহত ও আহতদের ছবিসমগ্র মেলায় প্রদর্শনী আকারে সকলকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

জুলাই স্মৃতি মেলার আয়োজকরা জানান, জুলাই স্মৃতি শিক্ষা মেলাটি শুক্রবার ৩১শে জানুয়ারী পর্যন্ত চলবে। মূলতঃ জুলাই বিপ্লবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্বপ্নতরী ফাউন্ডেশনের অধিভুক্ত প্রতিষ্ঠান স্বপ্নতরী লাইব্রেরী মেলাটির আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved