1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

দীর্ঘদিন ছেলের সহায়তায় মাদক ব্যবসা করে আসছেন মা জাহানারা। আটকের পর স্বস্তিতে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৩ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর গলাচিপায় চি-হ্নিত মা-দক ব্যবসায়ী জাহানারা বেগম (৪৮) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি-২৫) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকনিকান্দি ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম ৪নং ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরেরদিন বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতার ও মাদক জব্দের বিস্তারিত জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন।

জানা যায়, গলাচিপা থানার ওসি আশাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়। অভিযানে ছিলেন এসআই বেল্লাল হোসেন, এসআই হাসিবুর রহমান তুষার, এএসআই সাইদুল ইসলাম ও এএসআই হুমায়ুন। এ সময় জাহানারা বেগমের বাসা থেকে ১৫৯২ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৭৭ হাজার টাকা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাহানারা বেগম গলাচিপা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। এ কাজে তার সহযোগী ছেলে ওয়াহিদ প্যাদা, যিনি একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।

গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহানারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।”

এলাকাবাসীর অভিযোগ, জাহানারা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, যার ফলে এলাকার যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছিল। তার গ্রেফতারে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved