1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

আমাকে সামাজিকভাবে হেনস্তা ও ভাবমূর্তি নষ্ট করতে অডিও রেকর্ডিংটি এডিট করে প্রচার করেছেন- এড. জাহাঙ্গীর আলম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৩১ Time View

এম জাফরান হারুন::

ওই অডিও রেকর্ডিংয়ের সব কথা আমার নয়, আংশিক কথা আমার। তিনি আমাকে সামাজিকভাবে হেনস্তা ও ভাবমূর্তি নষ্ট করতে অডিও রেকর্ডিংটি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করেছেন।

এতে আমার ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। ওই অডিও কথোপকথনটি ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলতাফ হোসেনের সাথে হয়েছে। সেখানে বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে কোনো কথোপকথন হয়নি। হয়েছে তার কাছে আমার ভাইয়ের পাওনা টাকার বিষয়ে। ওই শিক্ষক ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে জড়িত থাকাকালীন সময় আমার ভাই ওই ইন্স্যুরেন্স কোম্পানির “জনবীমায়” ২ লাখ ৮১ হাজার ৫শ ২ টাকা মুনাফাসহ পাওনা রয়েছে।

ওই টাকা দেই দিবো বলে ঘুরাচ্ছিলেন। তাই আমি তাকে ফোন দিয়ে টাকা ফেরত চাই। এ নিয়ে তার সাথে আমার উচ্চবাচ্য হয়েছে ঠিকই। কিন্তু পরে আমি যখন অডিও রেকর্ডিংটি শুনলাম, সেখানে আমার বক্তব্য এডিট করে প্রচার করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকাল ৪টার দিকে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তন হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পটুয়াখালী জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি ও জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এ কথা বলেন।

তিনি বলেন, একপর্যায়ে তার সাথে আমার কিছু উত্তেজিত বাক্য বিনিময় হয়েছে। এ জন্য আমি দুঃখিত। কিন্তু বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আমার একটি অডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে সংবাদ সম্মেলনে বললেন পটুয়াখালী জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি ও জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, মিজানুর রহমান হচ্ছেন একজন আওয়ামী লীগের দোসর। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ নিয়ে তিনি বিদ্যালয়টি আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত করেছেন। বিদ্যালয়ে তিনি কোমলমতি শিক্ষার্থীদের অস্ত্র প্রশিক্ষণ ও মাদক সেবনের আখড়ায় পরিণত করেছেন। এখনও তিনি বহাল তবিয়তে থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও তিনি সংবাদ সম্মেলনে বলেন।

তিনি আরও বলেন, সম্প্রতি ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত করার জন্য একটি আবেদন করি। পরে এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি আমাকে বলেন, ভাই আপনার নাম তিন নম্বরে রেখে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এরপর আমি জেলা প্রশাসকের কার্যালয়ে খবর নিয়ে জানতে পারি আমার নাম বাদ দিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি পাঠিয়েছেন। এ নিয়ে আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলি।

আবার সংবাদ সম্মেলন করে কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে মানববন্ধন করিয়েছেন। যা প্রচার মাধ্যমে আসায় আমার মানহানি হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানবিস অ্যাডভোকেট মোঃ সুমন হাওলাদার, আবুবক্কর সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved