1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Title :
মায়ের প রকী য়া প্রেমিককে জনসমক্ষে হ ত্যা করলো ছেলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি পোরশায় পারিবারিক সহিংসতায় গৃহবধূ নিহত, স্বামী গ্রেফতার বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৭৭ Time View

এম জাফরান হারুন::

দীর্ঘ ২২ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফিরোজ। কিন্তু আর শেষ রক্ষা হলোনা তার, অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সদস্যদের হাতে গ্রেফতার হলেন তিনি।

শুক্রবার (৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল বাউফলের সুর্যমনি ইউনিয়নের রহমতনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ফিরোজ, বাউফল উপজেলার কবিরকাঠি গ্রামের বাসিন্দা মৃত মজিদ হাওলাদারের ছেলে।

র‍্যাব-৮ জানান, ২০০৩ সালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত সংঘর্ষে আসামি ফিরোজ ভিকটিম মো. মালেক মৃধা, গ্রাম- গোয়ালিয়াবাঘা, ইউপি- সূর্যমনি এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন এবং পায়ের রগ কেটে দেয়।

এঘটনায় ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন, যা পরে জিআর নং ২৯৪/০৩ হিসেবে নথিভুক্ত হয়। এদিকে মামলার অন্যান্য আসামিরা ধরা পড়লেও ফিরোজ দীর্ঘ ২২ বছর ধরে পলাতক ছিলেন। ২০০৭ সালে পটুয়াখালী জেলা দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শনিবার (৮ মার্চ) সকালে ওই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফিরোজ কে পটুয়াখালী আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved