1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

বাউফল সাংবাদিক ক্লাবের’ উপদেষ্টা আমিরুল ইসলামের সভাপতিত্বে নাগরিক পার্টির ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৬৫ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর উপদেষ্টা ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে জুলাই শহীদ স্মরণে ও সাংবাদিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৩টার দিকে বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এন.সি.পি) বাউফল উপজেলার আয়োজনে আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর উপদেষ্টা ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তারা দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের পরিবারকে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করবো।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।

অতিথিরা শহীদদের স্মরণে তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এ্যাডঃ জহিরুল ইসলাম।

আরও বক্তব্য দেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, দৈনিক প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, বাউফল রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামার সুপন, শহীদ সাংবাদিক মেহেদি হাসানের পিতা মোঃ মোশাররফ হোসেন সহ আরও অনেকে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি বাউফল উপজেলা শাখার অন্যতম নেতা মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved