1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

“বিসিডিএস আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫: পুরস্কার বিতরণ ও নতুন নেতৃত্বের অভিষেক”

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৯০ Time View

বাঙলা কলেজ প্রতিনিধি:

সরকারি বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস) কর্তৃক আয়োজিত *৭ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫*-এর *সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান* কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ কামরুল হাসান এবং সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর সায়মা ফিরোজ।

প্রতিযোগিতায় ২০টি বিভাগের বিতর্ক দল অংশগ্রহণ করে। দীর্ঘ বিতর্কিক লড়াই শেষে “ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ” চ্যাম্পিয়ন এবং “রসায়ন বিভাগ” রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিসিডিএস-এর নতুন কার্যনির্বাহী কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়। নবনির্বাচিত সভাপতি মোঃ রোকনুজ্জামান সাদী ও সাধারণ সম্পাদক মুদাচ্ছির হোসেন জামিল নেতৃত্বে বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি নতুন যাত্রা শুরু করে।

নবনির্বাচিত সভাপতি রোকনুজ্জামান সাদী বলেন,
“বিসিডিএস একটি চিন্তাশীল, যুক্তিবাদী এবং সহিষ্ণু প্রজন্ম তৈরির প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, এ সংগঠনকে দেশের অন্যতম বৃহৎ বিতর্ক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি:* হোসাইন আহমেদ মারজান, সহ-সাধারণ সম্পাদক:* রাবিয়া বসরি সাথি, সাংগঠনিক সম্পাদক:* তানভীর উদ্দীন খান, অর্থ সম্পাদক: তাসমিয়া তামিম, দপ্তর সম্পাদক:* শওকত জামিল, সহ-দপ্তর সম্পাদক: উম্মে হাবিবা, প্রযুক্তি ও প্রচার সম্পাদক:* মোঃ আবু বক্কর সিদ্দিক, অনুষ্ঠান সম্পাদক: বুশরা জান্নাত বৈশাখী কার্যনির্বাহী সদস্য:
ফারজানা মিম, মোঃ খালিফুজ্জামান, সাজ্জাদ হোসেন, মোঃ মাহামুদুল হাসান মামুন, শামীম মিয়া ও ইমন।

শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা আশা করি ভবিষ্যতে আরও বড় পরিসরে, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক পরিবেশে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved