1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু জব্দ

বরগুনায় গৃহবধূর আত্মহত্যা, পরিবারের অভিযোগ হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ Time View

রেদওয়ানা আফরিন:

বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জের ধরে ৪ মাসের মেয়ে রেখে মোসা. সিনথিয়া (১৯) নামের এক গৃহবধূর আত্মহত্যা করছেন।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব গহরপূর এলাকায় এ ঘটনা ঘটে।

সিনথিয়া পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা হাসান মোহাম্মদ আলিফের মেয়ে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সিনথিয়ার শাশুড়ি মাঠে মুগডাল তুলতে যান। কিছুক্ষণ পর সিনথিয়ার ৪ মাসের মেয়ের কান্নার শব্দ পেয়ে পাশের বাসার লোকজন এগিয়ে আসেন। তখন বন্ধ ঘরের জানালা দিয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিনথিয়াকে দেখতে পান। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

‎এদিকে, সিনথিয়ার বাবা আলিফ ও পরিবারের সকলের অভিযোগ সিনথিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা জানান, বিয়ের পর থেকে সিনথিয়ার ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তাকে মারধর করতো স্বামী হাসিব সিকদার ও তার মা। সংসারের কথা চিন্তা করে সব কিছু মুখ বুঝে সহ্য করেছে সিনথিয়া। আজ সকালেও সিনথিয়াকে মারধর করা হয় এবং তাকে মেরে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

‎পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর সিনথিয়ার স্বামী হাসিব সিকদার ও তার শ্বশুর জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved