1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা কুনিয়া বড়বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায় (পর্ব -১) গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ বাউফলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, যুবকের দাবি শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে গাজীপুরে মাদ্রাসার এতিমের টাকা আত্মসাৎ (পর্ব -১) দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি ঢাকার যানজট নিরসন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নব নিযুক্ত দুই প্রশাসকের কাছে খোলা চিঠি

বাউফলে সেই সংঘর্ষে আহত বৃদ্ধের অবশেষে মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২১৬ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরের সংঘর্ষের ঘটনায় আহত সেই শাহ আলম রাঢ়ী (৫৭) এর অবশেষে মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র জানায়, গত চলতি বছরের ২১ মার্চ সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শাহ আলম রাঢ়ীর সঙ্গে তার প্রতিবেশী গোবিন্দ, বিধান, রাজু ও হৃদয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন শাহ আলম রাঢ়ী। এছাড়াও আরও কয়েকজন আহত হন। মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাৎক্ষণিকভাবে তাঁকে বরিশাল ও পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

এ ঘটনায় গত ২৩ মার্চ বাউফল থানায় মারামারির মামলা হয়। মামলার ৩জন আসামিকে কয়েকদিন আগে গ্রেফতারও করা হয়েছিল।

বাউফল উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আব্দুর রউফ বলেন, ব্রেইনে আঘাতের ফলে রোগীর নিউমোনিয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্য হয়। তার মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

এবিষয়ে বাউফল থানার নবাগত ওসি মোঃ আকতার হোসেন বলেন, এপর্যন্ত ৩জন আসামি কে গ্রেফতার করা হয়েছিল। আর লাশ পোস্টমর্টেম করার জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved