1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার

নীলফামারীর জলঢাকায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৬ Time View

তপন দাস, নীলফামারী

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি – নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক আয়োজনে রোববার (২৫ মে) সকালে পৌর ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা সুমি আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ভূমি মেলা উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মেলার উদ্বোধন শেষে ভিডিপি (ঠ.উ.চ) প্রকল্পের মাধ্যমে উপস্থিত জনগণকে নামজারি, মিউটেশন, জমি ক্রয়-বিক্রয়, দান, হেবা দলিলসহ বিভিন্ন ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বী জানান, ২৫ থেকে ২৭ মে পর্যন্ত এ ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে এবং এর মাধ্যমে জনগণ সহজেই ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved