1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Title :
গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার কলাপাড়ায় ইদ্রিস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল (ফলোআপ)

রংপুরে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে কমিশনারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৯৮ Time View

শরিফা বেগম শিউলী,নিজস্ব প্রতিবেদক

রংপুরে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং জনবান্ধব সেবা পৌঁছে দিতে সরকার আধুনিক, দক্ষ ও টেকসই ভূমি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার করে আধুনিক ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করেছে।

সোমবার (২৬ মে) সকাল ১০ টায় সার্কিট হাউজের হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করেন।

এ ধারাবাহিকতায় দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুর বিভাগেও একযোগে পালিত হচ্ছে ভূমি মেলা ২০২৫। বিভাগের আটটি জেলা এবং ৫৮টি উপজেলায় এই মেলার আয়োজন করা হয়েছে।যার মাধ্যমে জনগণকে ভূমি ব্যবস্থাপনার আধুনিক উদ্যোগসমূহ সম্পর্কে অবহিত করা হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সলসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

সভায় বক্তারা বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একাধিক ডিজিটাল সেবা চালু করেছে, যার মধ্যে অনলাইন নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদানের মতো উদ্যোগগুলো ইতোমধ্যেই জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে রংপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীরা ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকবান্ধব দিকগুলোকে তুলে ধরেন।

ভূমি মেলা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নাগরিক সেবাকেন্দ্র স্থাপন, তথ্যবহুল প্রদর্শনী ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে জনগণ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হবে এবং সেবা গ্রহণে আগ্রহী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved