1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে সরকারি বাঙলা কলেজে সাহিত্য-সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৪৩ Time View

প্রতিনিধি, সরকারি বাঙলা কলেজ

ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজে বাংলা সাহিত্যের দুই মহীরুহ—রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার, ২৬ মে ২০২৫, কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে আলোচনার পাশাপাশি ছিল নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের সাহিত্য ও সংস্কৃতির দুই অনন্য উচ্চতা। তাঁদের জীবনদর্শন, কাব্যচিন্তা ও মানবতাবোধ বর্তমান প্রজন্মের জন্য অমূল্য পথনির্দেশনা হয়ে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ও নজরুল তাঁদের সৃষ্টির মাধ্যমে আমাদের মাঝে অমর হয়ে আছেন।”

আলোচনায় প্রধান বক্তা ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হুমায়রা মোর্শেদা আখতার। তিনি রবীন্দ্র ও নজরুলের সাহিত্য এবং সাম্প্রতিক প্রাসঙ্গিকতা নিয়ে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন।

আয়োজনের আহ্বায়ক ছিলেন ড. মাহবুবা পারভীন, যিনি পুরো আয়োজনের সমন্বয় ও পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন সহশিক্ষা সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান ও সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ। এছাড়াও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি বাঙলা কলেজের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কালজয়ী গান। অনুষ্ঠানে ছিল নজরুলগীতি ও রবীন্দ্রসঙ্গীতের চমৎকার সমন্বয়, যার সঙ্গে দৃষ্টিনন্দন শাস্ত্রীয় ও সৃজনশীল নৃত্য পরিবেশনা দর্শকদের মন কেড়ে নেয়।

পুরো আয়োজনজুড়ে ছিল সাহিত্যপ্রেম, দেশাত্মবোধ ও সংস্কৃতি চর্চার এক অনন্য সম্মিলন। আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন, এমন উদ্যোগ ভবিষ্যতেও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের সাহিত্য, সংস্কৃতি ও চিন্তাশীলতার পথে আরও উৎসাহিত করবে এবং তারা জাতির মানসগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved