1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Title :
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি পোরশায় পারিবারিক সহিংসতায় গৃহবধূ নিহত, স্বামী গ্রেফতার বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে

মিরপুর থেকে আওয়ামী লীগ নেতা নুরুল হুদা আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহআলী থানা এলাকার চিড়িয়াখানা রেডের একটি বাড়িতি জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দায়ের করা দুই মামলার আসামি রংপুরের সাবেক এমপি নাছিমা জামান ববি ও তার স্বামী রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম অবস্থান করছে। এমন সন্দেহে শনিবার (৩১ মে) সকাল ৯টার পরে সেখানে অভিযান শুরু করে পুলিশ। এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা বাড়িটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়।

জানা যায়, মিরপুর ১ নম্বর এলাকার (রাইনখোলা মোড় থেকে চিড়িয়াখানা অভিমুখে) বক্সনগরের পাশে সেতু হোমস নামের ওই ভবনটিতে তারা অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক আশিক বলেন, আমরা গতকাল খবর পাই, সাবেক এমপি নাছিমা জামান ববি ও তার স্বামী নিসিদ্ধঘোষিত রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওই বাড়িতে অবস্থান করছেন। তারা জুলাই হত্যাকাণ্ডের আসামি। আমরা খোঁজ খবর নেওয়ার পর পুলিশে কল করি। রাতে পুলিশ অভিযান না চালিয়ে চলে যান। আমরা বাড়িটির সামনে অবস্থান করি। সকাল ৯টার দিকে ফের পুলিশ এসে অভিযান চালায়। পরে ওই সাবেক এমপি নাছিমা জামান ববি ও তার স্বামী রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলামকে বাড়িতে পাওয়া না গেলেও শাহআলী থানা অফিসার ইনচার্জের বিচক্ষণতায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অর্থ যোগানদাতা নুরুল হুদা কে গ্রেপ্তার করতে সক্ষম হয় শাহআলী থানা পুলিশ।
জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে আর্থিক সহায়তা প্রদান করার অভিযুক্তে ড. ইবনে আজিজ মোঃ নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। তিনি ফেসবুকে বর্তমান সরকারের বিপক্ষে নেতিবাচক বিভিন্ন গুজব ছড়াচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। ড.ইবনে আজিজ মো: নুরুল হুদা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি বলে জানা গেছে। নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়ে শাহআলী থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আমরা পুলিশ হেফাজতে নিয়েছি আগামি কাল আদালতে প্রেরণ করা হবে।নুরুল হুদার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। তবে বাকি বিষয় গুলো পরবর্তী বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved