1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু জব্দ

নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটির কলম বিরতি কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক:-

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আখতার স্বর্ণালি শাহ্-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন—সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আব্দুর রশিদ, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, দৈনিক চিত্র প্রতিনিধি বাসুদেব, সংবাদ সারাবেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, এনসিপি জেলা সদস্য আব্দুস সালাম, ডেইলি স্টেট প্রতিনিধি হেদায়েতুল্লাহ শাহ্ সুজন, আমাদের সময় জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু এবং ইউনিটির সভাপতি স্বপ্না আখতার স্বর্ণালি শাহ্।

বক্তারা অবিলম্বে দায়ের করা মামলাটি রেকর্ড করার দাবি জানান এবং আওয়ামী লীগের দোসর লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved