1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের জেরে শ্রীপুরে সাংবাদিক হুমায়ুন কবিরকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরে হুমায়ুন কবির (৩৭) নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালনের সময় বিরোধের জেরে একাধিকবার হুমকির শিকার হওয়ার পর ২২ জুলাই রাতে তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে দৈনিক আলোকিত সকাল পত্রিকার- ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি অভিযোগ করেন, রিপোর্ট সংগ্রহের সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা তার কাজে বাধা সৃষ্টি করেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন।

জিডি সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের মো. জাহিদুল (২২), পিতা- শফিকুল ইসলাম,মো. ফাহিম (১৮), পিতা- আফির উদ্দিন এবং মো. হোসেন মিয়া (২১), পিতা- মিয়াজ উদ্দিন।

গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত মো. ফাহিম তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে সাংবাদিক হুমায়ুন কবিরকে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। অভিযুক্তরা যেকোনো সময় আমাকে ও আমার পরিবারের ওপর হামলা চালাতে পারে।”

ঘটনার পর ২২ জুলাই রাত ৯টার দিকে তিনি শ্রীপুর থানায় একটি লিখিত জিডি দায়ের করেন। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved