1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

বাউফলে ৩৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৫৩ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে পারফরমেন্স বেজড স্কিম এর আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০২৩ সালে উপজেলার শ্রেষ্ঠ ৩৫ জন শিক্ষার্থীদের সমাপণী ক্রেস্ট পুরস্কার, নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে শিক্ষার্থীদের এ পুরস্কার বিতরণ করা হয়। 

জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। 

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, সারাদেশের সাথে একযোগে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলাম। আমাদের এখানে জুলাই-যোদ্ধারা রয়েছে। মিডিয়া কর্মীরা রয়েছে। সবাইকে নিয়ে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানটা বেশ ভালোভাবে করতে পেরেছি। জুলাই শপথ আমাদের আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রাণ।

তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে, সমাজ, ও রাষ্ট্র গঠনে জুলাইয়ের অবদান অপরিসীম। জুলাইয়ের চেতনা ধারণ করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। জুলাই শপথে আমাদের সচেতনতার বার্তা দেয়া হয়েছে। সমাজ ও রাষ্ট্রের সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ গ্রহণ। আমরা জুলাই শপথ থেকে যা শিখলাম তা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মু. আবু হানিফ, বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহান, একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান প্রমূখ। 

আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত থেকে ক্রেশ, সার্টিফিকেট ও নগদ টাকা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved