1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Title :
বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু জব্দ

শহীদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫৬ Time View

তপন দাস , নীলফামারী

বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন রক্ষায় আত্মোৎসর্গকারী সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেট এম জাহিদ হোসেন।

বুধবার (৩০ শে জুলাই ) সকালে তিনি নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অবস্থিত মাহেরীনের সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছু সময় নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সেলিম, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় মাহেরীনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, “মাহেরীন চৌধুরী আমাদের প্রজন্মের জন্য এক অনন্য উদাহরণ। তার আত্মত্যাগ এই জাতি কখনও ভুলবে না।”

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“আওয়ামী ফ্যাসিবাদ এখন দেশের প্রতিটি স্তরে শেকড় গেড়ে বসেছে। বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, সবখানে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের পথচলা। এ সরকার কার্যত পতিত। যারা গুম-খুন-নির্যাতনের রাজনীতি করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।”

তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে ডা. জাহিদ বলেন, “একসময় ৯০ দিনের মধ্যে নির্বাচন হতো, আজ এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়নি। বরং ফ্যাসিস্ট শাসনের ধারাবাহিকতা রক্ষায় মরিয়া হয়ে উঠেছে।” তিনি অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন ও জবাবদিহিতামূলক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved