1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Title :
পোরশায় পারিবারিক সহিংসতায় গৃহবধূ নিহত, স্বামী গ্রেফতার বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি

গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৩ Time View

মো: আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আজ (রবিবার) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) অনিমা রায়, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদিউজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে ঢাকাগামী হক এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব ১৪-৪৫০৪) নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে

ইশ্বরদী থানার গোপালপুর গ্রামের শফিকুল মন্ডলের স্ত্রী রেখা(৪৫) ও পুরাতন ইশ্বরদী থানার শামীম প্রামানিকের স্ত্রী রুবিনা বেগম( ৪০)নামের দুই নারীর কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই নারী মাদক কারবারিকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved