1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান—দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন

আমতলীতে সরকারি জমিতে পাঁকা স্থাপনা নির্মানের হিরিক!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৯ Time View

মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে সরকারি জমিতে পৌরসভার অনুমোদনহীন পাকা স্থাপনা নির্মানের হিরিক পড়েছে। মনে হচ্ছে দেখার কেউ নেই।চলছে সরকারি জমি দখলের মহোৎসব। যে যেখানে যেভাবে পারছে সেভাবে দখল করছে। দখল করেই প্রভাবশালীরা প্লান বিহিন পাকা স্থাপনা নির্মাণ করছে। এসব প্রভাবশালীরা আইনের তোয়াক্কা না করেই উপজেলা ভূমি অফিস ও পৌর কর্তৃপক্ষের নাকের ডগায় দখল করছে এসব সরকারি জমি।সম্প্রতি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মিঠাবাজার সংলগ্ন ওয়াপদা সড়কে যাওয়ার পথে হাতের ডান পাশে এক প্রবাসী অবৈধভাবে অনুমোদনহীন পাকা স্থপনা নির্মান করছেন।

প্রবাসি মো. নাসির উদ্দিন খলিফা সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি জমি দখল করে পাকা স্থপনা করছেন। স্থানীয়রা অভিযোগ করেন সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি দখল করলেও প্রশাসনের তেমন হস্তক্ষেপ নেই।

অভিযোগ পেলে নামকাওয়াস্তে নিষেধ করা হয়। দু’একদিন কাজ বন্ধ থাকে, তারপর আবার কাজ শুরু হয়। দখল হয়ে যায় সরকারি জমি।

এভাবে আমতলী পৌরসভার ৩ ও ২ নং ওয়ার্ডে প্রতিনিয়ত সরকারি জমি দখল হয়ে যাচ্ছে দেখার কেহ নাই। অতচ এই জমি যদি সরকার থেকে ডিসি আর বন্দোবস্ত দেয়া হয় তা হলে সরকার প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় করতে পারতো।

পৌরসভার সহকারী প্রকৌশলী মো:শাহাদাত শরীফ বলেন,অনুমোদনহীন পাকা স্থাপনা নির্মানের কোন সুযোগ নেই, যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয় আমতলী উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির সভাপতি আমতলী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো.রোকনুজ্জামান খান বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করার জন্য প্রশাসনিক কাজ চলমান রয়েছে। আইনগতভাবে সরকারি সম্পত্তি দখল মুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved