1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

ধামরাইয়ে ১৯৮টি মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৬ Time View

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-শামীম হাসান সুমন

আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই বছর ঢাকার ধামরাই উপজেলায় ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ১৯৮টি মন্দির-মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মন্দিরে-মন্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ ও রং দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা গুলো। কয়েকদিন পরই রং-তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করা হবে এই সব প্রতিমা।

পুরোহিত অপু চন্দ্র বলেন, এই বছর পঞ্জিকা মতে আগামী ২৮সেপ্টেম্বও সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। বাঙালী হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এবার দেবী দুর্গা গর্জে আগমন করবেন এবং ২অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে কওে গমন করবে।

ধামরাই উপজেলার হিন্দু সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তৈরি করছে দেবী দুর্গাকে। ধামরাই উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নন্দ গোপাল বলেন, শারদীয় দুর্গাপূজা ও দুর্গোৎসব সুন্দও ভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে প্রত্যেকটি পূজা মন্দিরে স্থানীয়ভাবে পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। আশা করছি শান্তিপুর্ণ পরিবেশে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ অজিত কুমার বসাক বলেন, এবার দুর্গা পূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে। প্রতিটি দুর্গাপূজার মন্দিরের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হবে। যাতে করে কোন ধরণের নাশকতা কেউ করতে না পারে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এবার ধামরাই উপজেলায় ১টি পৌরসবাসহ ১৬টি ইউনিযনে ১৯৮টি মন্দির-মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসবকে আনন্দময় করেতে আমাদেও পুলিশের পাশাপাশি আনসার সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজা মন্দিরে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহম্মেদ অনীক বলেন, প্রতিবছরের ন্যায় এবার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ১৯৮টি মন্দিরে-মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপুর্ণভাবে পূজা উদযাপনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বানিহীর নজওে থাকবে। আমরা এর সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved