1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৬ Time View

ধামরাই( ঢাকা) প্রতিনিধি: শামীম হাসান সুমন

নারী শ্রমিককে বাঁচাতে সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা অবস্থায় মোঃ শাহিনুর ইসলাম (২৩ ) নামের এক পুলিশ সদস্য মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে৷ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং-৩২।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা মাহমুদা এ্যাটায়ার্সের সামনে এ দূর্ঘটনা ঘটে৷

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য শাহিনুর মানিকগঞ্জ পুলিশ লাইনে কর্তব্যরত ছিল৷ সরকারি জরুরি ডাক ডিউটিতে মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের বালিথা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক স্বপন জানান, এক নারী কারখানার শ্রমিক রাস্তা পারাপারের সময় এদিক সেদিক না তাকিয়ে রাস্তা পারাপারের সময় মানিকগঞ্জের দিক থেকে দ্রুত একটি মোটর সাইকেল নিয়ে ঢাকার দিকে আসতে থাকে৷ নারী পোশাক শ্রমিক কে বাঁচাতে অর্তকিত ভাবে ব্রেক করলে রাস্তায় পরে যায়৷ মহাসড়কে নতুন পাথর ঢালাইয়ে মোটর সাইকেল থেকে পড়ে গেলে হেলমেট পড়া না থাকায় মাথায় প্রচন্ড আঘাত পায়৷ আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

নিহত শাহিনুর ইসলাম উপজেলার বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের পুত্র। সে ২০১৯ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন৷ নিহত পুলিশ সদস্য শাহিনুরের ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে৷

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল জরুরী সরকারি ডাক ডিউটিতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছে৷ নিহত পুলিশ সদস্যদের মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved