1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

রাজশাহীতে তানোরে নবাগত ইউএনও’র পূজা মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ Time View

রাজশাহী প্রতিনিধিঃ গোলাম রাব্বানী সফল:

রাজশাহীতে তানোরে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নাঈমা খান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তিনি তানোর পৌরসভার হরিদেবপুর, পাঁচন্দর ইউনিয়নের বিনোতপুর মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে ছিলেন তানোর থানার এসআই মাসুদ রানা, সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি, সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে ইউএনও নাঈমা খান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সাথে কথা বলে সজাগ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে ইউএনও নাঈমা খান সাংবাদিকদের বলেন, “পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আশা করি, এ বছর তানোরে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved