1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

আমতলীতে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৯ Time View

মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহাগ হাওলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন । রবিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে পটুয়াখালীর শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহাগ হাওলাদার(৩৫) আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নং ওর্য়াড পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোহাগ হাওলাদার এবং মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিছলেন। পথিমধ্যে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় টিউবওয়েল মালামাল বোঝাই একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুজনই সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ হাওলাদারকে মৃত ঘোষণা করেন।আহত সাইদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের এলাকার সোহাগ হাওলাদার নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক সাইদুলকে মুমূর্ষু অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved