1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Title :
ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা

বরগুনায় মিথ্যা মামলা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদী কারাগারে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ Time View

আরিফ হোসাইন,বরগুনা:

বরগুনায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদী মো. মিল্টন মুন্সি (৫৩) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়ত উল্লাহ এই আদেশ দেন।

জানা যায়, জমি দখল নিয়ে হুমকি-ধামকির অভিযোগে মিল্টন মুন্সি বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মামলার বিবাদী ছিলেন মো. মহিউদ্দিন বাদল (৫৫) ও মো. নাসির উদ্দিন (৫৮)। তারা আলহাজ্ব আনোয়ার হোসেন খানের পুত্র।

বাদী মিল্টন মুন্সি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মো. শাহজাহান মুন্সির পুত্র। বর্তমানে তিনি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা এলাকায় অস্ট্রেলিয়া প্রবাসী মো. সুলতান আহমেদের বসতবাড়ি ও সম্পত্তির দেখভালের দায়িত্বে আছেন।

মামলার আসামি মো. মহিউদ্দিন বাদল বলেন, মিল্টন মুন্সি আমাদের বিরুদ্ধে জোরপূর্বক সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ করেছেন। এই ব্যক্তিকে জীবনে এই প্রথম দেখলাম। এর আগেও তিনি আমাদের বিরুদ্ধে চারটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আজকের মামলায় আদালত সত্য উদঘাটন করে তাকে দোষী সাব্যস্ত করেছেন। আমরা আদালতের এই ন্যায়বিচারকে সম্মান জানাই।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আহসান হাবিব স্বপন বলেন, আদালতে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক বাদীকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে মামলার আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved