1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

২৩ ঘণ্টায়ও নেভেনি রূপনগরের আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ Time View

রাকিবা আক্তার রিনা:

২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো যায়নি রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদামে লাগা আগুন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার কিছু পরে সেখানে আগুন লাগে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায়ও গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

একই সময়ে আগুন লাগা গুদামের বিপরীত পাশের পোশাক কারখানার আগুন মঙ্গলবারই নেভানো গেছে। চারতলা ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে ১৬ জনের মৃতদেহ।

পুড়ে অঙ্গার হওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে। রাত থেকেই সেখানে ভিড় জমিয়েছেন নিখোঁজ ব্যক্তির স্বজনরা।

বুধবার (১৫ অক্টোবর) সকালে তাদের কেউ কেউ মরদেহগুলো দেখে নিজের স্বজন বলে দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বলছেন, ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় নিশ্চিত হওয়া কঠিন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাসায়নিক গুদামের আগুন এখনও নেভানো যায়নি। আরও কত সময় লাগবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন।

আগুন লাগার ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবদুল জলিল বলেন, রাসায়নিকের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা আতশবাজির মতো ওপরের দিকে উঠে যায়। তখন আগুনের কুণ্ডলী গিয়ে সামনের ভবনটিতে পড়ে।

চারতলা ভবনের নিচতলায় অ্যামব্রয়ডারি কারখানা, দোতলায় কাপড়ে স্ক্রিনপ্রিন্ট করার কারখানা, তৃতীয় তলায় গার্মেন্টস এবং চতুর্থ তলায় গার্মেন্টসের গুদাম। ওই ভবনে যে আগুন লেগেছে তা প্রথমে কেউ বুঝতে পারিনি। তাই সেদিকে কেউ নজর দেয়নি। ততক্ষণে ভেতরে থাকা লোকজন পুড়ে মারা যায়।

এদিকে রাসায়নিক গুদামের মালিক শাহ আলম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এলাকায় তার একাধিক গুদাম রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved