1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

বরিশাল-৫ আসনে এবি পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আইনজীবী তারিকুল ইসলাম নাহিদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৪ Time View

শাহাদাত হোসেন রুবেলঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বরিশাল-৫ (সদর) আসন থেকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম নাহিদ।

‎শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামালের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারিকুল ইসলাম নাহিদ বলেন, ‎আমরা শুধু ক্ষমতার পরিবর্তনের রাজনীতি করি না; আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতিতে এসেছি। যেখানে ন্যায়বিচার থাকে না, সেখানেই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের জন্ম হয়।

‎তিনি আরও বলেন, “বরিশাল-৫ আসনের মানুষের সার্বিক উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হবে আমার মূল অঙ্গীকার। সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই জনগণের প্রকৃত উন্নয়ন সম্ভব।”

সবশেষে তিনি বরিশাল-৫ আসনের সর্বস্তরের ভোটারসহ দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন।

এ সময় এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সদস্য সাইদুল ইসলাম সাঈদসহ দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved