1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার

প্রতিবন্ধী ভাতার টাকা গেল নারী ইউপি সদস্যের পকেটে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৮৮ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে এক প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে নারী ইউপি সদস্য তামান্না বেগমের বিরুদ্ধে। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৪,৫ ৬নংওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য।প্রতিবন্ধী ব্যক্তির নাম দুলাল মিয়া।

শনিবার (২৯ অক্টোবর ) বিকেলে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসানের বরাবর একটি লিখিত সাধারন ডায়েরী করেন ভুক্তভোগী দুলাল মিয়া।যার জিডি নং-১২৪৬।

অভিযোগে উল্লেখ করা হয়, নারী ইউপি সদস্য তামান্না ৫নং ওয়ার্ডের গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি গ্রামের মৃত পবন গাজীর প্রতিবন্ধী ছেলে দুলালের প্রায় ৩ বছরের ভাতার ২৬ হাজার ৪ শ টাকা দুলালের মোবাইল নম্বরের পরিবর্তে ইউপি সদস্যা তামান্না তার নিজের ভাই কামালের মোবাইল দিয়ে নম্বরে ভাতার টাকা উত্তোলন করেন ।
সম্প্রতি প্রতিবন্ধী দুলাল এ বিষয়টি জানতে পারেন যে ইউপি সদস্যা তামান্না তার নাম দিয়ে তার ভাই কামালের মোবাইল নাম্বার দিয়ে তার ভাতার টাকা উত্তোলন করেছেন।

অভিযোগের বিষয়ে নারী ইউপি সদস্য জানান, বিষয়টি সমাধান করা হয়েছে দুলালের প্রাপ্ত টাকা ২৬ ৪০০ টাকার ২৬ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।

আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাওসার বলেন, বিষয়টির তদন্ত চলছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো:রোকুনুজ্জামান খান বলেন, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved