1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Title :
দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১) মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা! ‘ঐশী মঞ্জিল’ ঘিরে বিতর্ক: সার্ভেয়ারের চারতলা ভবনে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হ*ত্যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি দেশজুড়ে মাদকের ভয়াবহ আগ্রাসন! নেশার করাল ছোবলে আসক্ত নারীরাও! আগামীকাল রবিবার ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিমলার ভূমি কার্যালয়ের নারী কর্মচারী ঘুস নেওয়ার অভিযোগে বরখাস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৩০ Time View

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী ডিমলায় ঘুস নেওয়ার অভিযোগে উপজেলা ভূমি কার্যালয়ের এক নারী কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি তার ঘুস গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে বুধবার বিকেলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত ওই নারী কর্মচারী হলেন- হাসফিয়া আক্তার বানু চৌধুরী। তিনি ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত ছিলেন। আদেশে বলা হয়,
হাসফিয়া আক্তার বানু চৌধুরী বর্তমানে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি নীলফামারী সদর উপজেলা ভূমি অফিসে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে জমির নামজারি সংক্রান্ত কাজে ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। ভিডিওটি প্রচারের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীর শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী অভিযোগের তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ের জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।g

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জমির নামজারি করতে অফিসে এসেছেন। এ সময় হাসফিয়া আক্তার তারgg কাছ থেকে ঘুসের টাকা গুনে নিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনার কাজ হয়ে যাবে, চিন্তা করবেন না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গত রোববার তাকে বদলি করা হয়েছিল। তবে তদন্তের স্বার্থে বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে হাসফিয়া আক্তার বানু চৌধুরী বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি কোনো ঘুস নেননি। ভিডিওটি তার না। জানতে চাইলে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে তদন্ত চলছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved