1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

বগুড়া উন্নয়নে ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প নেই — সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪০৩ Time View

নিজস্ব প্রতিবেদক:-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।

১৪ই নভেম্বর রোজ শুক্রবার শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই প্রচারণা পরিচালনা করেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের কর্মীরা।

প্রচারণাকালে বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন, “বগুড়ার উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন হয়েছিল বিএনপির শাসনামলেই। শহর ও জেলার যেসব মৌলিক উন্নয়ন হয়েছে, তার অধিকাংশ সেই সময়ের। তাই উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে ধানের শীষের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বগুড়া-৭ আসনে ধানের শীষের প্রার্থীর বিপুল বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
সাবেক শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক ও জিসাস বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহজাহান আলী, জিসাস বগুড়া জেলা কমিটির নেতা মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved