1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Title :
পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু পটুয়াখালী যৌনপল্লীতে চড়া সুদের ঋণের ফাঁদ মুক্তি চাইছেন ভুক্তভোগী নারীরা! হারানো বিজ্ঞপ্তি মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ডিএমসি কমিটির আত্মপ্রকাশ! যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ

সড়ক দুর্ঘটনায় সহকারী পুলিশ সুপারের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২১৮ Time View

মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-

বরগুনায় আমতলীতে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ২০ শে নভেম্বর বেলা ১১টায় ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ডাক্তার বাড়ি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,১নং গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মরহুম সিদ্দিকুর রহমান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো: তোফাজ্জেল হোসেন হাওলাদার এর বড় ভাই অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আলহাজ্ব আব্দুস সোবাহান মিয়া (৮০) নিজ বাড়িতে কবর স্থানের কাজ করার জন্য কি কি সামগ্রী লাগবে সেই বিষয়ে ডাক্তার বাড়ি বসে হুজুর ও খাদেমের সাথে কথা বলে বাড়ি ফেরার পথে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে রাস্তা পার হবার সময় বিপরীত থেকে আসা দ্রুতগামী অ্যাম্বুলেন্স এর ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় থাকে আমতলী হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আলহাজ্ব আব্দুস সোবহান মিয়া ১নং গুলিশাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খেকুয়ানী গ্রামের চেয়ারম্যান বাড়ির মৃত: আব্দুল গনি হাওলাদারের পুত্র।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র,এক কন্যা সন্তান রেখে যান।

নিহতের ছোট ভাই তোফাজ্জেল বলেন,সোবাহান ভাই দ্বীনের কাজে বেশি সময় দিতেন,বাড়ির কবর স্থানের কাজের জন্য হুজুরের কাছে গিয়েছিলেন পরামর্শের জন্য।বাড়ি আসার পথে সড়কে দুর্ঘটনা শিকার হয়ে মারা যান।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ বলেন, গুরুতর আহত সোবাহান সাহেব হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved