1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী ২ ভাই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭৫০ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার পলাশবাড়ীর জ্ঞানদাস কানাইকাটা তেতুলতলা রেলঘুন্টিতে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) এবং সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, বুধবার সকালে দুইজন একসঙ্গে মোটরসাইকেলযোগে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে পলাশবাড়ি এলাকার জ্ঞানদাস কানাইকাটা তেঁতুলতলা রেলঘুন্টির অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন।

এলাকাবাসীর অভিযোগ, ওই রেলঘুন্টির দুই পাশে বাজার থাকায় রেললাইন পারাপারের সময় ট্রেন আসছে কি না তা দেখা যায় না। গেট বা গেটম্যান না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

নিহত সন্তোষ রায়ের বড় ভাই শিবু রায় বলেন, দুইজনেই সকালে কাজে বের হয়েছিলেন। কীভাবে কী ঘটল বুঝে উঠতে পারছি না। তবে শুনেছি ট্রেনের ধাক্কায় তাদের মোটরসাইকেলের ইঞ্জিন ট্রেনের সঙ্গে লেগে নীলফামারী রেলস্টেশন পর্যন্ত চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য গোপাল রায় বলেন, এই অরক্ষিত রেলক্রসিংয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। দুই পাশে দোকানপাট থাকায় ট্রেন আসছে কি না দেখা যায় না। গেট বা গেটম্যান না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved