1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Title :
রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু জব্দ সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২১৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

২৬ নভেম্বর ২০২৫ (বুধবার): আজ বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল (এসিসিএন্ডএস) এ সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএস এ পৌঁছালে তাঁকে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোর এর কর্নেল কমান্ড্যান্ট; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং মাতৃভূমির সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান এবং প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশ সেবায় অনন্য ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে, তিনি এসিসিএন্ডএস-এ বৃক্ষরোপন ও অধিনায়কগণের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোর এর কর্নেল কমান্ড্যান্ট; ডিজি এনএসআই; এডজুটেন্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট এসিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ব্রিগেডসহ সকল সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved