1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

ধামরাইয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভেসে উঠলো মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৭৭ Time View

ধামরাই( ঢাকা) প্রতিনিধি: শামীম হাসান সুমন

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ পুকুরে ভেসে উঠে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহত হৃদয় হোসেন রাজমিস্ত্রী কাজ করতেন বলে জানা যায়। নিহতের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এস আই ফারুক হোসেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ধামরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকায় অস্ট্রেলিয়া ব্লো নামে একটি প্রজেক্ট এর পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর এলাকার চান মিয়ার ছেলে। সে তার ভাইয়ের সাথে ছোট চন্দ্রাইল এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার থেকে হৃদয়ের কোন খোঁজ খবর পাই না। অনেক জায়গায় খোঁজ খবর নিয়েও তার কোন খবর পাওয়া যায় নি। আজ সকালে স্থানীয় লোকজন পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করার পরই জানতে পারি এটি হৃদয়ের লাশ নিহতের বড় ভাই হৃদয়ের লাশ নিশ্চিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন।

এই বিষয়ে ফজলুর রহমান নামে হৃদয়ের এক আত্মীয় বলেন, হৃদয় অবিবাহিত। বড় ভাইয়ের সাথে ছোট চন্দ্রাইল এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে। হৃদয় রাজমিস্ত্রী কাজ করতো। গত বুধবার থেকে হৃদয়কে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজ খবর নিয়েছি। কিন্তু আজ পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুকুর পাড়ে যাই পুলিশ লাশ উদ্ধার করার পর জানতে পারি এটি হৃদয়ের লাশ।

লাশ উদ্ধারের সময় নিহতের পড়নে লাল রঙের একটি জ্যাকেট, কালো জিন্সপ্যান্ট, দুই হাতে সাদা গ্লাভস পড়া ছিল। নিহতের লাশ ফুলে দূর্গন্ধ ছড়াচ্ছে।

এ বিষয়ে পুলিশের এস আই ফারুক হোসেন বলেন, পুকুর থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি সংযুক্তঃ পৌরশহরের ছোট চন্দ্রাইল অস্ট্রেলিয়া ব্লো নামে একটি প্রজেক্ট এর পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved