1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
কোনাবাড়ী বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন জন্মদিন উদযাপিত আয়োজনে কোনাবাড়ী থানা প্রেসক্লাব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় পরিবারের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১) মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা! ‘ঐশী মঞ্জিল’ ঘিরে বিতর্ক: সার্ভেয়ারের চারতলা ভবনে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হ*ত্যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি দেশজুড়ে মাদকের ভয়াবহ আগ্রাসন! নেশার করাল ছোবলে আসক্ত নারীরাও! আগামীকাল রবিবার ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন

পাইকগাছায় বিধবা ভাবীক হত্যার অভিযোগে দেবর আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৩ Time View

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি :-

খুলনার পাইকগাছায় রাশিদা বেগম (৩৪) নামে বিধবা ভাবীকে হত্যার পর গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এছেম গাজীর মেঝ ছেলে মৃত এনামুল গাজীর বিধাব স্ত্রী। এ ঘটনায় দেবর মফিজুল গাজী (৩৮) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। শনিবার সকালে খবর পেয়ে কপিলমুনি ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে লিচু গাছ থেকে রাশিদার মৃতদেহ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, রাশিদাকে নির্যাতন ও তার যৌনাঙ্গে লাঠি জাতীয় কিছু দিয়ে ক্ষত করা হয়েছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

স্থানীরা ধারনা করছে রাতের যেকোন সময় রাশিদাকে ঘর থেকে ফুসলিয়ে বের করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে বাড়ির সামনের একটি লিচু গাছে ওড়না দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মফিজুল ইসলাম ওরফে মইদুল (৩৮) কে আটক করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। পরে পুলিশে হাতে সোর্পদ করে।

নিহতের মেয়ে তাসমিরা খাতুন জানান, গভীর রাতে তার মাকে তার কাকা মফিজুল জমির মিউটেশন করার কথা বলে ঘরের বাইরে ডেকে নেয়। এর পর এ ঘটনা ঘটায়।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, সুরতহাল রিপোর্টে নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে থানায় দিয়েছে। থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। তবে বিষয়টি সন্দেহজনক। এরপরও হত্যা নাকি আত্মাহত্য তা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved