1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান—দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন

ঢাকার ধামরাইয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৪ Time View

ঢাকা ধামরাই প্রতিনিধি : মো: শামীম হাসান সুমন

ঢাকার ধামরাইয়ে ৫২কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলা কালামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার পূর্বপাড়া এলাকার মৃত আবু মোল্লা ছেলে আক্কাস ওরফে শাকিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মৃত আবু সালামের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইফুল বর্তমানে ঢাকা জেলার সাভার রেডিওকলোনী এলাকায় ভাড়া বাসায় থাকেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর এলাকার মোঃ ফরিদ মিয়ার ছেলে মোঃ তারামিয়া, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়ার চর এলাকার মৃত জুরান শেখের ছেলে আরব আলী শেখ, বর্তমানে ঢাকা জেলার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের মাহফুজের বাড়ীতে ভাড়া থাকেন।

র‌্যাব ও পুলিশ জানায়, গতকাল দিনগত রাতে কালামপুর এলাকার মা ফল ভান্ডার দোকানের সামনে চেক পোষ্টের অভিযান চলাকালে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিকআপ গাড়িকে সিগন্যাল দিলে তারা সেই সিগন্যাল অমান্য করে। পরে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল গাড়ি নিয়ে তাদের আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে গাড়িতে মাদকদ্রব্য গাঁজা আছে বলে স্বীকার করে। পরে পিকআপ গাড়ি থেকে সাড়ে ৫২,৫কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম বলেন, কালামপুর এলাকা থেকে র‌্যাব পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৫২কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved