1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার

বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে কোবে বাংলাদেশ সোসাইটি’র আয়োজনে গতকাল একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে অংশগ্রহণকারীরা “বিজয়–৭১” ও “মুক্তিযোদ্ধা ফাইটার্স এই দুই দলে বিভক্ত হয়ে খেলেন।

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মহান বিজয় দিবসের চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শকে স্মরণ করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও জাতীয় দিবসগুলোকে সম্মান জানানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

খেলায় টসে জিতে মুক্তিযোদ্ধা ফাইটার্স দলের অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৫ ওভারে দলটি ৯ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন রাইদুল, এছাড়া আসিফ ১৫ রান যোগ করেন। বোলিংয়ে বিজয়–৭১ দলের হয়ে দেলোয়ার ৩টি উইকেট দখল করেন।

জবাবে ১২৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বিজয়–৭১ দলটি ১৩.৪ ওভারে ১০০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে বিজয় ২৩ আরিফুল ২২ রান করেন।মুক্তিযোদ্ধা ফাইটার্স দলের বোলিং আক্রমণে রাইদুল ৪টি, এবং আপন ও বরকত ৩টি করে উইকেট শিকার করেন।

ব্যাট ও বল দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্সের জন্য রাইদুল অলরাউন্ডার নৈপুণ্যে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved