1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Title :
শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক

তারেক রহমানকে বরণে ঢাকামুখী স্রোত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৫ Time View

রাকিবুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:

পারবে। এখন পর্যন্ত আমাদের ধারণা, প্রায় সাত হাজার নেতাকর্মী নওগাঁ থেকে ঢাকায় যাবে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

কক্সবাজার: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কক্সবাজার জেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা শহর ও সদরসহ চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, রামু, ঈদগাঁও উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কক্সবাজার বিএনপি’র দপ্তর সম্পাদক ইউসুফ বদরি জানান, জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় উপস্থিত হয়ে ইতিহাসের সাক্ষী হতে চায়। তারা তারেক রহমানকে বরণ করতে মুখিয়ে আছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত হবেন। 

নেত্রকোণা: ঢাকায় নেতাকে স্বাগত জানাতে নেত্রকোণা বিএনপি’র ৫০ হাজার নেতাকর্মী প্রস্তুতি নিয়েছেন। জেলা বিএনপি’র সভাপতি ডা. আনোয়ারুল হক বলেন, ২৫শে ডিসেম্বর একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। ওই দিনে আমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। নেতাকে স্বাগত জানাতে বিএনপি’র পক্ষ থেকেই প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় আসার প্রস্তুতি নিয়েছেন। এজন্য বাস, মাইক্রোসহ বিভিন্ন যানবাহন ভাড়া নেয়া হয়েছে।

সাতক্ষীরা: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উপকূলীয় জেলা সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আন্দোলনমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী বৃহস্পতিবার ঢাকায় উপস্থিত হতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, সাতক্ষীরা জেলা থেকে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদী। 

গাইবান্ধা: গাইবান্ধা থেকে বিএনপি অঙ্গসংগঠনের অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলার ৮১টি ইউনিয়ন এবং চারটি পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবগুলো ইউনিটের নেতাকর্মীরা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। পাঁচ শতাধিক পরিবহন, বাস, মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ভাড়া করা হয়েছে। 

মেহেরপুর: মেহেরপুর জেলা থেকে পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেবেন বলে জানিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপি’র সভাপতি জাবেদ মাসুদ মিল্টন জানান, জেলার তিনটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাস, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকায় আসবে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকায় আসবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সড়ক ও নদীপথে তারা ঢাকা আসবে। এরই মধ্যে অনেকে পৌঁছেছে। বাকিরা আজ রাতের মধ্যে পৌঁছাবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved