1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Title :
শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক

নীলফামারী–১ আসনে জোটপ্রার্থী হলেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৬ Time View

নীলফামারীর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে কয়েকটি সংসদীয় আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে নীলফামারী–১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিএনপির সমর্থনে নির্বাচনে অংশ নেবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। এই সমঝোতার আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির জন্য একাধিক আসন ছেড়ে দেওয়া হবে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নীলফামারী–১, সিলেট–৫, ব্রাহ্মণবাড়িয়া–২ এবং নারায়ণগঞ্জ–২—এই চারটি সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাদের নিজস্ব প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা সরকারবিরোধী জোটের নির্বাচনী কৌশলকে আরও সুসংহত করবে এবং সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved