1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ লড়াই সংগ্রামের ১ যুগের সাক্ষী হয়েছেন রায়পুরার তরুণ শ্রমিক নেতা আলমগীর হোসেন রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা আন্দোলন সংগ্রামের বিভীষিকাময় দিনগুলোকে সঙ্গী করে ১৭ বছরের এক অপ্রতিরোধ্য গল্পের তরুণ নেতা মোঃ আরিফুর রহমান মায়ের প রকী য়া প্রেমিককে জনসমক্ষে হ ত্যা করলো ছেলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি পোরশায় পারিবারিক সহিংসতায় গৃহবধূ নিহত, স্বামী গ্রেফতার বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

ফুলছড়িতে ৬৫ পিস ইয়াবা জব্দ যুবদল নেতাসহ তিনজন আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৮৪ Time View

মো: সৈকত জামান প্রিন্স ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় যুবদল নেতা রয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় ইয়াবা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন, দক্ষিণ কাঠুর এলাকার রবিজল হকের ছেলে মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০), একই এলাকার মৃত দীনেশের ছেলে জ্যোতিষ (৩৫) এবং তাজুল হাজীর ছেলে আব্দুল বারেক (৪৫)। পুলিশ জানায়, মহির মিয়া উদাখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেন, মহির মিয়া ও তাঁর সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিল। তাঁদের প্রভাবে এলাকায় মাদক সহজলভ্য হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। তারা মাদক নিয়ন্ত্রণে পুলিশের আরও নিয়মিত ও জোরালো অভিযান দাবি করেন।
এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved