1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ Time View

ঢাকা ধামরাই প্রতিনিধি : মো: শামীম হাসান সুমন

ঢাকার ধামরাইয়ে অনুমতি ছাড়া অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে অভিযান চালিয়ে একটি ভেকু জব্দ করা হয়েছে। এই সময় অপরাধীরা দৌড়িয়ে পালিয়ে যায়।

সোমবার (২৬জানুয়ারী) দিনগত রাত ৯টার দিকে ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খান সালমান হাবিব। এই সময় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি অপরাধে একটি ভেকু জব্দ করেন।

স্থানীয়রা জানান, অবৈধভাবে তিনফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করেন ডেমরান এলাকার আলীম, লিয়াকত ও কামাল। তারা অন্যর জমি ও সরকারী রাস্তা নষ্ট করে মাটি কাটছে। আমরা নিষেধ করলেও তারা আমাদের কথা শুনে না। বাধ্য হয়ে উপজেলায় ইউএনওকে জানায়।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় অভিযান পরিচালনা করে একটি ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে যারা কৃষি জমির মাটি কাটবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved