1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার কলাপাড়ায় ইদ্রিস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল (ফলোআপ) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের অভিনব প্রশংসনীয় উদ্যোগ কালিয়াকৈরে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা সাইজুদ্দিন আহমেদ: ঈদে ৫০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা

নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য মৌসুমি সেমাই কারখানা।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)- এর কোনো অনুমোদন ছাড়াই এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদিত হচ্ছে। সরকারি বিধি-নিষেধের তোয়াক্কা না করেই এসব লাচ্ছা দেদারসে বাজারজাত করছেন মৌসুমি ব্যবসায়ীরা।

সরেজমিনে জেলার সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা এবং সদর উপজেলার কয়েকটি কারখানা ঘুরে দেখা যায়, চরম অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরির কাজ চলছে। কারখানায় নিয়োজিত শ্রমিকেরা হ্যান্ড গ্লোবস বা কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করছেন। নিম্নমানের পাম্প তেলে ভাজা এসব লাচ্ছা অবাধে বাজারে সরবরাহ করা হচ্ছে।
গত কয়েক দিনে জেলার বিভিন্ন উপজেলায় অনুমোদনহীন এসব কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বিএসটিআই-এর লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি কারখানাকে জরিমানাও করা হয়েছে। তবে প্রশাসনের এই কঠোর অবস্থানের পরেও কারখানাগুলোতে উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ হচ্ছে না।

স্থানীয়দের বলছেন, ‘এক শ্রেণির অসাধু মৌসুমি ব্যবসায়ী ঈদুল ফিতরের চাহিদাকে পুঁজি করে বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই লাচ্ছা তৈরির ‘মহোৎসব’ শুরু করেছে। স্থানীয় প্রশাসন এসব কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করলেও, বন্ধ হচ্ছেনা উৎপাদন।’

এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে পুরো রমজান মাস জুড়েই বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved