1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

নীলফামারীতে নদীর বালু চুরির দায়ে যুবদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ Time View

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে তাকে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মাসুম ইসলাম (৪৫)। তিনি লক্ষীচাপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আকাশকুড়ি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় যুবদলের সভাপতি বলে জানা গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের শিশাতলী বাজার সংলগ্ন দেওনাই নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নদী থেকে অবৈধভাবে দুটি ট্রাক্টরে করে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে মাসুম ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার। অভিযানে বালুভর্তি দুটি ট্রাক্টর জব্দ করে সদর উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুরো অভিযানে সহযোগিতা করে নীলফামারী সদর থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত মাসুম ইসলামকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার বলেন,
“নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রভাবশালীদের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved