1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান—দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল

বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

আলমগীর হোসেন শুভ:

বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের ২৫তম দিনে রবিবার (১৫ মার্চ) বরগুনা শহরের হোটেল বে অব বেঙ্গলে এ দোয়া ও ইফতার পার্টির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডাব্লিউ’র সঞ্চালনায় এবং সংগঠনের বরগুনা জেলা শাখার সভাপতি ও রাজধানী টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, ওসি তদন্ত ইউনুস আলী ফরাজি, বরগুনা জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মো. সানানউল্লাহ সানি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি আব্দুস শাকুর। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদিক ও আমতলী সদর থানার অফিসার ইনচার্জ আবদুল আলিম।

বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ হাফিজুর রহমান খান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved