
ইদ্রিস আলী,বরগুনা :
আজ বরগুনা জেলায় সফর করেছেন জনাব মোঃ নুরুল ইসলাম, এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়। তার এই আগমনকে কেন্দ্র করে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে সার্কিট হাউসে তাকে বর্ণাঢ্য অভ্যর্থনা ও ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত থেকে মাননীয় চীফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় এবং জেলা প্রশাসক, বরগুনা। 
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ, বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।