1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী

গাজীপুর চৌরাস্তা লিবাস কারখানার ডাস্টে এলাকাবাসী বিভিন্ন রোগে আক্রান্ত, এ যেন দেখার কেউ নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০৯ Time View

বিশেষ প্রতিনিধি, গিয়াস উদ্দিন আহমেদ রানা

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় চান্দনা চৌরাস্তার পূর্ব পার্শ্বে লান্তাবুর গ্রুপের লিবাস উৎপাদনমুখী কারখানার আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাস্টের কারনে জনগণ বিভিন্ন ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হচ্ছে। যদিও কারখানাটির বিরুদ্ধে গত বছরে একাধিক সংবাদ প্রকাশের পরও তাঁরা উক্ত ময়লা/ডাস্ট বাহিরে না যাওযার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানায়। কিন্তু অদ্যবদি কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। এমনকি বিদ্যুৎ চলে যাওয়ার পর পুরোনো জেনারেটর চালিয়ে কারখানাতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। পুরোনো জেনারেটরের বিকট শব্দে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরে এবং কারখানার আশপাশ এলাকার স্কুল পড়ুযা ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের শ্রবণশক্তি হ্রাস পাওয়াসহ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
এ বিষয়ে গাজীপুর সিভিল সার্জন জানান, শব্দ দুশনের ফলে, শিশুদের বৃদ্ধির ক্ষেত্রে বাধা হতে পারে, কর্ণকোঠরে সমস্যা হতে পারে, মাথা ধরতে পারে, কাজের সমস্যা হতে পারে, ঝিমঝিম ভাবসহ বমি হতে পারে এবং ডাস্টের কারণে এলার্জি, চর্মরোগ ও শ্বাসকষ্ট বৃদ্ধিসহ পরিবেশের ক্ষতিসাধন হতে পারে। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন কিন্তু সময়ের প্রয়োজন। প্রকাশ থাকে যে, গণমাধ্যমকর্মী কোন বিষয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদলকে অবহিত করিলে বা কোন কিছু জানতে চাহিলে অথবা অবৈধ কলকারখানা, পলি কারখানা বা শব্দ দুশনের মতো ক্ষতিকারক বিষয়ে অভিযান পরিচালনা করিতে বলিলে তিনি কালক্ষেপন করেন। গণমাধ্যমকে সহয়তা করা আরেফিন বাদলের জন্য অসহনীয়। নাম প্রকাশে অনিচ্ছুক লিবাস কারখানার একজন অফিসার জানান, তারা পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ্ড করেই এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরকে উপঢৌকন হিসাবে বিভিন্ন সময় কয়েকটি শার্ট, পেন্ট ও টি-শার্ট/পোলো-শার্ট উপহার দেওয়া হয়। এ কারনে পরিবেশ অধিদপ্তর কিছুই করবে না। কিন্তু আরেফিন বাদল জানান, সকল সাংবাদিকের একটি কমন ডায়ালগ যা পরিবেশ অধিদপ্তর ম্যানেজ্ড করেই এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। আরেফিন বাদল ইহা শুনতে নারাজ।
এছাড়াও লিবাস কারখানায় নিয়োগ ক্ষেত্রে চলে অবৈধ টাকার লেনদেন। ঘুষ না দিলে মিলে না লিবাসে চাকুরী। তন্মধ্যে উল্লেখযোগ্য সিনিয়র এক্সিকিউটিভ (এইচ,আর এডমিন) জুয়েল, ফ্লোর ইনচার্জ মোহাম্মদ আলী, কাটিং ম্যানেজারের উক্ত অবৈধ টাকা লেনদেনের সংপৃক্তা পাওয়া যায়।
দিনের পর দিন কিভাবে উক্ত কারখানায় এসকল অপরাধ বা অপকর্ম করে কারখানাটি চালু রেখেছেন তাহা এলাকাবাসীর প্রশ্ন?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved